একটি হারানো বিজ্ঞপ্তি
নিউজ ডেস্ক
কিশোরগঞ্জ শহরে ঘুরতে গিয়ে নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ইমরান হুসাইন(১৫) নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে।
গত শুক্রবার(২৫ অক্টোবর) জুম্মার নামাজ শেষে শহরে ঘুরতে গেলে নিখোঁজ হয় ইমরান।
ইমরান হুসাইন জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের ঝাউগারচর গ্রামের মতি মিয়ার ছেলে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও লুঙ্গি।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি জিডি করা হয়েছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিচে দেওয়া ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
আব্দুল হাকিম নিখোঁজ ইমরান হুসাইন এর বড় ভাই, নাম্বার – 01303449699-01888388412

