ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাড়াটিয়ার সংঘর্ষে ১ ভাড়াটিয়া নিহত। আটক ৪
এম এ হালিম
ভৈরবে ঘোড়াকান্দা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ ভাড়াটিয়ার মধ্যে সংঘর্ষে সাহেরা বেগম নামে ভাড়াটিয়া নিহত হয়েছে । এ ঘটনায় হত্যায় জড়িত সন্দেহে পুলিশ স্মৃতি, সুমা ও খোদেজা বেগমসহ ৩ নারী ও রতন নামে ১ পুরুষ সহ ৪ জনকে আটক করেছে । পুলিশ নিহতের মরদেহ সুরতহাল করেছে এবং ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে। নিহতের কন্যা সায়লা এবং ভাগ্নে হীরা মিয়াসহ স্থানীয়রা জানান, নিহত সাহেরা বেগম এবং আটককৃত রতন,স্মৃতি, সুমা ও খোদেজা বেগম ভজনের বাড়ির ভাড়াটিয়া । তারা দীর্ঘদিন ধরে পাশাপাশি ঘরে ভাড়া থাকতেন। কিন্তু নিহতের ঘরে নাকি তার স্বজনরা প্রায়ই তার ঘরে বেড়াতে আসেন। এ বিষয়টি ভালো চোখে দেখেননি রতন,স্মৃতি খোদেজা ও তার পরিবার। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই তর্কবিতর্ক হতো। এরই জের ধরে আজ বুধবার বিকাল আনুমানিক ৫ টার দিকে সাহেরা বেগমের সাথে আটককৃতদের কাটাকাটির এক পর্যায়ে সাহেরাকে বাশঁ দিয়ে পিটিয়ে আহত করে । পরে স্থানীয় লোকদের সহায়তায় গুরুতর আহত অবস্থায় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে ভৈরব থানার ওসি তদন্ত মোঃ শাহিন জানান, আটক কৃতরা এবং নিহত সাহেরা সবাই ভজনের বাড়ির ভাড়াটিয়া। জানতে পারলাম সাহেরার সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে তাকে মারধোর করেছে। পরে লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লোকজন ৪ জনকে আটক করলে আমরা তাদের কে থানায় নিয়ে যায় । মরদেহের সুরতহাল রিপোর্ট করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানাযাবে।

