আদমদীঘিতে গোয়াল ঘরের তালা ভেঙ্গে কৃষকের তিনটি গরু চুরি
আদমদিঘী বগুড়া
বগুড়া জেলার আদমদীঘি উপজেলা সান্তাহার রাতে উপজেলার সান্তাহার পৌর সভার ২ নং ওয়ার্ডের এর পৌওতা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে লিটনের গোয়ালঘর থেকে চোরেরা প্রায় তিনটি গরু চুরি করে নিয়ে গেছে।
এবিষয়ে আদমদীঘি থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান জানান, গরুর চুরির বিষয়ে আজ মঙ্গলবার দুপুরে অভিযোগ পাওয়ার পরে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক বকুল হোসেন কে ঘটনার সম্পর্কে তদন্ত করার জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এই বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বকুল হোসেন জানান খবর পেয়ে ফাড়ীর ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং চুরি যাওয়া গরুর সন্ধানে আমাদের পুলিশের তৎপরতা অব্যাহত আছে।

