ভৈরবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের  উপর হামলার মামলায়  চেয়ারম্যান  গ্রেফতার

এম এ হালিম

ভৈরবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের  উপর হামলার মামলায় সাবেক চেয়ারম্যান বাবুল মিয়াকে গ্রেফতার করেছে র্যাব । গ্রেফতারকৃত বাবুল মিয়া শিমুল কান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা। র্যাব-১৪ ভৈরব  ক্যাম্পের স্কোয়াড কমান্ডার  এএসপি শহীদুল্লাহ্  প্রেস বিজ্ঞপ্তিতে  জানান, বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের সময়  গ্রেফতারকৃত বাবুল মিয়া  গত ১৯ জুলাই দেশীয় অস্ত্র – সস্ত্র নিয়ে আন্দোলনকারী ছাত্রদের উপর হামলা  করে  আহত করে ।  গ্রেফতারকৃত বাবুল মিয়া ওই ঘটনার মামলার এজাহারভুক্ত আসামি ।  আজ সোমবার দুপুরে তাকে হাজী আসমত কলেজের  সামনে থেকে তাকে  গ্রেফতার করা হয়েছে ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ