নেত্রকোণায় হাওরাঞ্চলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোণায় হাওরাঞ্চলের বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের সংবর্ধনা নেত্রকোণার মোহনগঞ্জে হাওরাঞ্চলের শহীদ স্মৃতি মহাবিদ্যালয় হতে যেসকল শিক্ষার্থী ঢাকা, চট্রগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাদেরকে সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়েছে।

বুধবার সকালে আদর্শনগর এলাকায় বিদ্যাপীঠটির সম্মেলন কক্ষে মাওলানা আব্দুল হেলিম খান ফাউন্ডেশন ও আদর্শ নগর মেধা ফাউন্ডেশনের উদ্যোগে এই সংবর্ধনা দেয়া হয়।

শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোহনগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, অভিভাবক বিনয় কান্তি তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিপু খানসহ অন্যরা। সংবর্ধনা অনুষ্ঠানে ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনায় ক্রেস্ট দেয়া হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ সহ সুন্দর মনের মানুষ হিসেবে গড়ে উঠায় উৎসাহ দিতে এই সংবর্ধনা ভূমিকা রাখবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ