আদমদীঘিতে শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টায় একজন গ্রেপ্তার
সজীব হাসান
খেলনা পুতুল দেয়ার প্রলোভনে মাত্র আট বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা মামলা পুলিশ নিজাম উদ্দিন প্রামানিক (৪৫) নামের এক লম্পটকে গ্রেপ্তার করেছে।
সে আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের মৃত আহাদ আলীর ছেলে গত সোমবার (১৪ অক্টোবর)
দিবাগত রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামে গত ১৩ রোববার (অক্টোবর)
সকাল সাড়ে ৯টায় ওই শিশু কন্যা বাড়ির সামনে খলিয়ানে অপর শিশুদের সাথে খেলাধুলা করছিল।
এসময় নিজাম উদ্দিন প্রামানিক নামের ব্যক্তি শিশুটিকে খেলনা পুতুল দেয়ার প্রলোভনে তার শয়ন
ঘরে ডেকে নিয়ে গিয়ে মুখ চেপে ধরে জোড়পুর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় শিশুর চিৎকারে
তাকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। এরপর শিশু কন্যা বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। এ
ঘটনায় গত সোমবার রাতে শিশুর মা বাদি হয়ে নিজাম উদ্দিন প্রামানিকের বিরুদ্ধে মামলা দায়ের
করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃতকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

