হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা যেন নস্যাৎ হয়ে না যায় – অধ্যক্ষ আব্দুল হক সরকার

 আদমদীঘি প্রতিনিধি
বগুড়া জেলা জামায়াতের পুর্বাঞ্চলের আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুল হক সরকার বলেছেন, হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা যেন নস্যাৎ হয়ে না যায়। আর কোন অপশক্তি যেন দেশের মানুষের বাক স্বাধীনতা রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা দখল করতে না পারে। মানুষের দুঃখ দারিদ্র ও যন্ত্রনা থেকে মুক্তি দেয়ার জন্য বীর শহীদরা যে প্রাণ দিয়েছে তাদের উদ্দেশ্য সফল করার জন্য দেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে জামায়াত কাজ করছে। রসুল (সা:) বিদায় হজ্বের ভাষণে অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন, কোরআন সুন্নাহর কানুনে সমাজ রাষ্ট্র ও দুনিয়া শৃঙ্খলার সাথে চলবে এবং মানুষ ও জীব জগৎ সবার জন্য কল্যাণময় হবে। তিনি সোমবার (১৪ অক্টোবর) দুপুরে জামায়াতে ইসলামী বাংলাদেশ আদমদীঘির নশরতপুর ইউনিয়ন শাখা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নশরতপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ এমদাদুল হকের সভাপতিত্বে ও জামায়াত নেতা এমদাদুল হক বাদশার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ মমতাজ উদ্দিন, দুপচাঁচিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান আব্দুল গণি মন্ডল, বগুড়া জেলা শুরা সদস্য মাওঃ মোফাজ্জল হক, সাবেক আদমদীঘি উপজেলা আমীর হাফেজ আতোয়ার হোসেন, আদমদীঘি উপজেলা জামায়াত আমীর মাওঃ তরিকুল ইসলাম, সেক্রেটারী মাওঃ গোলাম রব্বানী, উপজেলা ওলামা পরিষদ সভাপতি মাওঃ আব্দুল জব্বার, উপজেলা জামায়াত অফিস সম্পাদক মাওঃ গোলাম মোস্তফা, উপজেলা তালিমুল কোরআন নেতা মাওঃ রমজান আলী, শ্রমিক নেতা আব্দুর রহিম। সম্মেলনে আরোও উপস্থিত ছিলেন নশরতপুর ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যাপক আব্দুস সালাম, অধ্যক্ষ সাইফুল ইসলাম, অষ্ট্রেলিয়া প্রবাসী মেরিন ইঞ্জিনিয়ার আকলিমুর রেজা প্রমুখ। বিকেলে বগুড়া জেলা আমীর আব্দুল হক সরকার আদমদীঘি উপজেলা জামায়াত অফিসে জামায়াতের কর্মপরিষদ নেতৃবৃন্দের সাথে আলাদা বৈঠকে মিলিত হন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ