বারহাট্টায় বন্যার্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি

ভারি বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় নেত্রকোনার বারহাট্টায় বন্যা কবলিত অসহায় মানুষের ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০তম বিসিএস (প্রশাসন) অ্যাসেসিয়েশন গতকাল শুক্রবার বিকেলে নৌকায় করে বারহাট্টার রায়পুর ইউনিয়নের রতœপুর ও সেমিয়া গ্রামের ১২২ পরিবারের মাঝে এক লাখ টাকার ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে- ৫ কেজি চাল, ১ কেজি আলু, ৫শ গ্রাম করে চিনি, মশুর ডাল ৫০০ গ্রাম, মরিচের গুড়ো এক প্যাকেট, হলুদ গুড়া এক প্যাকেট, দুই পিস মোমবাতি, এক পিস গ্যাস লাইট, ৫পিস স্যালাইন, এক কেজি চিড়া, এক কেজি মুড়ি, লবন ও সোয়াবিন তেল ৫০০ গ্রাম করে।
নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান, বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি, বারহাট্টা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ খান, রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান রাজু প্রমুখ ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন।
নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, বন্যা কবলিত অসহায় পরিবারের মাঝে বিসিএস (প্রশাসন) এর পক্ষ থেকে বারহাট্টার ১২২ পরিবারের এক লাখ টাকার ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ