সন্ত্রাসি চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
এম এ হালিম, ভৈরব :
ভৈরবে সন্ত্রাসি চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে বিএনপি । উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় মেঘনা পাড়ে রেল সেতুর নীচে বিএনপি নেতা মাহিন সিদ্দিকীর সভাপতিত্বে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজি মোঃ শাহিন সহ বিএনপির নেতারা বক্তব্য রাখেন ।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কে ছাত্র- জনতা দেশ থেকে বিদায় করেছে । কিন্ত তাদের দোসররা ছাত্র লীগ, যুবলীগ বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাস চাঁদাবাজি করছে। বৃহস্পতিবার রাতে ডিপোঘাটে সিমেন্ট ও তেলবাহী জাহাজে দেশীয় অস্ত্র নিয়ে জাহাজের লোকজনের উপর হামলা চালিয়ে মারধোর করে । আমরা খবর পেয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছি। তাই সন্ত্রাসী চাঁদাবাজি যেন কেউ করতে না পারে সেজন্য সবাই কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান ।

