করিমগঞ্জে ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

করিমগঞ্জ সংবাদদাতা :

কিশোরগঞ্জের করিমগঞ্জের জয়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার ১৩ সেপ্টেম্বর বিকালে জয়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে জয়কা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্বে করেন জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জয়কা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির। আলোচনা সভায় সঞ্চালনা করেন জয়কা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল আউয়াল।প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস। প্রধান বক্তা করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলাল শিকদার,যুগ্ন সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু,করিমগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো:হারুন,পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সজল সরকার,করিমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, যুগ্ন আহ্বায়ক মোজাম্মেল হক কনক,যুগ্ন আহ্বায়ক মুখছেদুল মমিন সবুজ,করিমগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম,উরদিঘী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিএনপি নেতা নজরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো:হানিফ প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমান এর আত্নার মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতায় কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries