ভৈরবে অবৈধ অস্ত্র উদ্ধারে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মত বিনিময় সভা
৫ সেপ্টেম্বর, এম এ হালিম, ভৈরব প্রতিনিধিঃ ভৈরবে অবৈধ অস্ত্র উদ্ধারে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ রেদওয়ান আহমেদ রাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে লেফটেন্যান্ট কর্নেল ও ভৈরব সেনা ক্যাম্প কমান্ডার ফারহানা আফরিন জানান, ২০০৯ সাল থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত যারা অস্ত্র জমা দেয়নি সেসব আগ্নেয়াস্ত্র অবৈধ ঘোষণা রা হয়েছে । এছাড়া ভৈরব থানা থেকে লুট হওয়া কিছু আগ্নেয়াস্ত্র এখনো জমা দেয়নি এসব অস্ত্র উদ্ধার করা হবে এবং অবৈধ অস্ত্র যার কাছে পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এছাড়া ও অস্ত্র উদ্ধারে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন রায়হান রেজা, ওসি মোঃ সফিকুল ইসলাম সহ র্যাব ও আইন শৃঙ্খলাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

