সান্তাহারে বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হকের ৪৬ তম শাহদৎ বার্ষিকী
আদমদীঘি প্রতিনিধি
বগুড়ার সান্তাহারে আজ সান্তাহারে বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হকের ৪৬ তম শাহদৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শহীদ আহসানুল হক কলেজের মিলানায়তনে অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ। কলেজের সহকারি অধ্যাপক মোঃ রবিঊল ইসলাম (রবীন) এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সাবেক প্রতিষ্ঠিত অধ্যক্ষ একেএম আসাদুল হক, কলেজের মা্যনেজিং কমিটির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মোঃ খায়রুল ইসলাম, সান্তাহার হার্ভে সরকারি উচ্চ বিদ্যালয়ের
শিক্ষক মোঃ জুলফিকার আলী, সহকারি অধ্যাপক মোঃ মাসুদ রানা,শরীর চর্চা বিষয়ক শিক্ষক দেওয়ান
আল আমিন,বাবু উত্তম কুমার, ইউনুস আলী সরদার,রোস্তম আলী প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে
মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মোঃ মাহতাব আলী।

