করিমগঞ্জে মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে ঝাড়ু-জুতা মিছিল

করিমগঞ্জ সংবাদদাতা :

কিশোরগঞ্জ – ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে ঝাড়ু- জুতা মিছিল করেছে করিমগঞ্জ উপজেলা বিএনপি।

রবিবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে করিমগঞ্জ বাজারে থেকে ঝাড়ু-জুতা মিছিল বের করে বিক্ষুদ্ধ করিমগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক ঘুরে করিমগঞ্জ উপজেলা পরিষদের সামনে সড়কে গিয়ে শেষ হয় মিছিলটি।পরে মুজিবুল হক চুন্নুর কুশপুতুল দাহ করা হয়।এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মুজিবুল হক চুন্নুকে স্বৈরাচার শেখ হাসিনার দালাল ঘোষণা করে বিচার দাবি করে।

পরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল শিকদার প্রমুখ।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries