বগুড়ায় আন্দোলনে আহতদের পাশে  জামায়াত

বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় সদ্য সমাপ্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের রাবার বুলেটের আঘাতে দৃষ্টি হারানো ব্যক্তিদের চিকিৎসার খোঁজ খবর নিতে এবং তাদেরকে দেখতে যান বগুড়া জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র মেহেদী হাসান সৈকত এবং গুরুতর আহত সাইদুল ইসলাম মন্ডলের পুত্র তারেক রহমান এর খোঁজ নিতে যান তারা। পরবর্তীতে দেশের চলমান পরিস্থিতির আলোকে করণীয় শীর্ষক আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির এবং বগুড়া সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান সোহেল।

এসময় আরো উপস্থিত ছিলেন বাঘোপাড়া শাখার আমির ইকবাল হোসেন, জামায়াত নেতা রফিকুল ইসলাম, আবু তাহের, ইমরান হোসেন, মোস্তাফিজার রহমান মুকুল, মাওঃ আমিনুল ইসলাম, আব্দুল ওয়াহেদ, সোহেল উদ্দীন, ইউপি সদস্য তাজুল ইসলাম রাসেল, মোজাম্মেল হক, আবু সাইদ প্রমুখ।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries