বগুড়ায় কৃষকের পুকুরের মাছ লুট ও গাছ কেটে ক্ষতি সাধনের অভিযোগ

বগুড়া প্রতিনিধি :

বগুড়া জেলার ধুনট উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে কৃষকের পুকুরের মাছ লুটের ও পাশাপাশি পুকুর পাড়ের বিভিন্ন জাতের গাছের চারা কেটে ক্ষতি করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মান্নান বাদি হয়ে ১৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের দেলবার সেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে একই গ্রামে আব্দুল মান্নানের বাড়ির পাশে প্রায় সাড়ে ৩ বিঘা আয়তনের একটি পুকুর রয়েছে। তিনি কৃষিতে সেচসহ ওই পুকুরে মাছ চাষ করেন। এছাড়া ওই পুকুরের পাড়ে ফলদ-বনজ ও সুপারি গাছের বাগান গড়ে তুলেছেন। এ অবস্থায় পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের তফজেল হোসেনের ছেলে আব্দুস সালাম ও তার লোকজন ৫ আগস্ট রাত ৮টার দিকে পুকুরের মাছ লুট করে নিয়ে গেছে। এছাড়া একই সময় তারা পুকুর পাড়ের বাগান থেকে চারা গাছ কেটে ক্ষতি করেছে। এতে ওই কৃষকের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় শনিবার বিকেলের দিকে কৃষক আব্দুল মান্নান বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ওই অভিযোগে আব্দুস সালাম সহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এদিকে আব্দুল মান্নান জানান পূর্ব বিরোধের জের ধরে আমি ও আমার লোকজনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছেন।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মান্নানের একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries