বগুড়ায় শ্রমিক দলের জিল্লুরের বাড়িতে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বগুড়া প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত বগুড়ার গাবতলী পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমানের (৪৩) বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত করেন ও তার পরিবারের খোঁজখবর নেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল।

গত শনিবার রাতে তাহার বাড়িতে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক এমপি মোশাররফ হোসেন, গাবতলী উপজেলা বিএনপি’র সভাপতি মোরশেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সহ-সভাপতি আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হাসান মোমিন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, পৌর মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু প্রমুখ।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries