করিমগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
করিমগঞ্জ সংবাদদাতা :
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে সালমা আক্তার (৩৮) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছেন। মঙ্গলবার(১৬ জুলাই) রাত সাড়ে ১০ টায় পুলিশ করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের ভাটিগাংগাটিয়া গ্রামের আফিজ উদ্দিনের ঘর থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করতে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:মিজানুর রহমান।তিনি বলেন, মৃত্যুর বিষয়টি আত্মহত্যা কিনা তা নিশ্চিত হওয়ার জন্যই লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করতে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

