নিকলীতে আর্ন্তজাতিক নারী দিবস-২০২৪ পালিত

জয়দেব আচার্য্য

কিশোরগঞ্জ নিকলীতে গতকাল ৮ মার্চ ২০২৪ইং রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে ও হলরুমে নিকলী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে, ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এর প্রতিপাদ্যকে সামনে রেখে ইউডিএফ দূর্গা রানী সাহার সঞ্চালনায় আর্ন্তজাতিক নারী দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাপিয়া আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিয়াজুল হক আয়াজ ভাইস-চেয়ারম্যান উপজেলা পরিষদ নিকলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিকলী উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, সহকারী কমিশনার ভূমি প্রীতি লতা বর্মন, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ জামরুল ইসলাম, নিকলী থানা অফিসার ইনর্চাজের পক্ষে এস.আই রিয়াদ হোসেন, নিকলী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জয়দেব আচার্য্য, সাংবাদিক হাবিব মিয়া প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মোঃ সাইফুল আলম ও আব্দুল মুক্তাদির সহ নিকলী উপজেলা মহিলা বষিয়ক প্রশিক্ষণের বিভিন্ন প্রশিক্ষনার্থীরা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ