বগুড়া সান্তাহারে ট্রেনে পকেটমার গ্রেফতার
মো: শিমুল হাসান
চলন্ত ট্রেনে যাত্রীর পকেট থেকে টাকা চুরির অপরাধে সাজ্জাদ হোসেন নামের এক পকেটমারকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। সাজ্জাদ হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের জিন্নত আলীর ছেলে। গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) রাতে নীলসাগর এক্সপ্রেস টেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনযাত্রী সাদিকুল ইসলাম বাদি হয়ে সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন।
সান্তাহার রেলওয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে চলন্ত ট্রেনের কামরায় জনৈক ট্রেন যাত্রী সাদিকুল ইসলামের পকেট থেকে টাকা চুরির সময় অপর যাত্রীরা দেখতে পেয়ে সাজ্জাদ
হোসেন নামের ওই পকেটমারকে আটক করে পুলিশে সোর্পন করেন। রাতেই এ ঘটনায় ওই যাত্রী
বাদি হয়ে মামলা করেন। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন মামলা দায়ের
নিশ্চিত করে জানান, পরদিন শুক্রবার গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে।

