ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ কিশোরগঞ্জ সদরের ইউএনও বরণ
আমিনুল হক সাদী :
নব-যোগদানকৃত কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো:তরিকুল ইসলামকে সদরের ডিজিটাল সেন্টারের পক্ষ থেকে বরণ করে নেয়া হয়েছে। সদর উপজেলার ১১ ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ নবাগত ইউএনওকে ফুলের তোড়া দিয়ে বরণ করে অভিনন্দ ও শুভেচ্ছা জানিয়েছেন।
এসময় কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী প্রোগ্রামার মোঃ আশরাফুল খালেক আলমগীর, জেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি আব্দুল হালিম,জেলা উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম নাহিদ, সদর উদ্যোক্তা ফোরামের সভাপতি মোঃ কবির হোসেন সোহেল, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বাবু, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলামসহ সদরের বিভিন্ন ইউনিয়নের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

