পাকুন্দিয়ায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ছয় লাখ টাকা জরিমানা

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু,

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদের তীর থেকে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে তিনজনকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার মির্জাপুর ঘাটে অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তার।

তারা হলেন, উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামের ফজলুল হকের ছেলে মোশারফ (২৬), একই ইউনিয়নের মির্জাপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে ফয়সাল (২৮), এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের মৃত সাহিদের ছেলে বিল্লাল (২০)। তাদের প্রত্যেকের কাছ থেকে ২ লাখ টাকা করে জরিমানা আদায় করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছে একটি চক্র। আজ মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালিয়ে তিনটি মাটি ভর্তি ট্রাকসহ তিনজন শ্রমিককে আটক করে। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অপরাধে অবৈধ ভাবে মাটি কাটায় নদীর তীর ভাঙনের ফলে প্রত্যেকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

এ সময় উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া থানার এএসআই হাসান আলী, উপজেলা ভূূমি অফিসের বেঞ্চ সহকারী আতাউর রহমানসহ এক দল পুলিশ।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বলেন, আমরা প্রতিনিয়ত ব্রহ্মপুত্র নদের তীর থেকে এ অবৈধ মাটি কাটা থেকে বিরত রাখতে চেষ্টা করে যাচ্ছি। এর আগেও এই নদের তীর থেকে একাধিকবার অবৈধ মাটি উত্তোলনকারীদের জেল জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ