গুড়া সান্তাহারে নাতিকে বাঁচাতে ট্রেনে কাটা পড়ে  দাদার দুটি পা বিচ্ছিন্ন 

শিমুল হাসান, 
বগুড়া প্রতিনিধি : 
সান্তাহার রেলওয়ে ষ্টেশনে গত দুইদিনের ব্যাবধানে নাতিকে বাঁচাতে গিয়ে ফের ট্রেনের  নীচে কাটা পড়ে রফিকুল ইসলাম (৬৫) নামের এক ব্যাক্তির শরীর থেকে দুটি পা বিচ্ছিন্ন হয়েছে। সে মাদারিপুর বিলাস বাড়ি এলাকার বাসিন্দা বলে জানাগাছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বিবরনে জানাযয়, গত বুধবার বিকের সাড়ে ৫ টারদিকে রফিকুল ইসলাম স্ত্রী, ছেলে, নাতিসহ পরিবারের অন্যান্যে আরোও কয়েক জন সদস্য নিয়ে সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনের দুই নম্বর প্লাট ফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। একপযার্য়ে রফিকুলের নাতি খেলা করার সময় সবার অগোচরে প্লাট ফর্ম থেকে নীচে রেল লাইনের ভিতরে পড়ে গেলে দাদা রফিকুর ইসলাম ও বাবা তাকে উদ্ধার করতে যায়। এসময় ঢাকা ছেড়ে আসা রংপুরগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন চলে আসে। এতে বাবা ছেলেকে  নিয়ে প্লাটফর্মে
উঠলে ও দাদা রফিকুল ওই ট্রেনের নীচে কাটা পড়ে শরীর থেকে দুটি পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর ভাবে জখম হয়। পরে তাকে উদ্ধার  করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ