কি‌শোরগ‌ঞ্জে মুক্তিপন দাবিতে ৭ বছরের শিশু অপহর‌ন, অপহরণকারী গ্রেফতার

শরিফুল ইসলাম, জ্যৈষ্ঠ প্রতিবেদক।

কি‌শোরগ‌ঞ্জের মিঠামইন থে‌কে মু‌ক্তিপন দাবি‌তে অপহর‌নের শিকার ‌খোকা মিয়া না‌মে ৭ বছ‌রের এক শিশু‌কে গাজীপুর থে‌কে উদ্ধার ক‌রে‌ছে র‌্যাব। আটক করা হ‌য়ে‌ছে অপহরণকা‌রি রা‌কিব‌কে।

বুধবার (৬ ডি‌সেম্বর) দুপু‌রে ময়মন‌সিংহ রেলও‌য়ে স্টেশন এলাকা থে‌কে অপহরণকারী মো: রা‌কিব‌কে আটক ক‌রে র‌্যাব-১৪ কি‌শোরগঞ্জ ক‌্যা‌ম্পের সদস‌্যরা।

এর আ‌গে মঙ্গলবার (৫ ডি‌সেম্বর) রা‌তে গাজীপুর জেলা সদ‌রের চৌরাস্তা এলাকা থে‌কে অপহর‌নের শিকার শিশু‌টি‌কে উদ্ধার করা হয়।

বৃহস্প‌তিবার দুপু‌রে কি‌শোরগঞ্জ ক‌্যা‌ম্পে এক সংবাদ স‌ম্মেল‌নে র‌্যাব-১৪ কিশোরগঞ্জের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মো: আশরাফুল ক‌বির জানান, কি‌শোরগ‌ঞ্জের মিঠামইন উপ‌জেলার ঢা‌কি পূর্বহা‌টি গ্রা‌মের দিদারুল ইসলাম গাজীপু‌রে চাকু‌রি করেন। তার সা‌থে বন্ধুত্ব হয় ময়মন‌সিং‌হের হালুয়াঘাট উপ‌জেলার চুয়া‌নো গ্রা‌মের শ‌ফিকু‌লের ছে‌লে মো: রা‌কি‌বের।

বন্ধু‌ত্বের সুবা‌ধে গত ১ ডি‌সেম্বর দিদা‌রের বা‌ড়ি‌তে বেড়া‌তে যান মো: রা‌কিবুল। ৪ ডি‌সেম্বর দুপু‌রে মিঠামইন বাজা‌রে ঘুর‌তে যা‌ওয়ার কথা ব‌লে কৌশ‌লে দিদারু‌লের ছোট ভাই খোকা মিয়াকে অপহরণ ক‌রে রা‌কিব (২১)। প‌রে তার প‌রিবা‌রের কা‌ছে ফোন ক‌রে মোটা অং‌কের মু‌ক্তিপন দা‌বি ক‌রে রা‌কিব।

বিষয়‌টি থানা পু‌লিশ‌কে জানা‌নোর পর শিশু‌টি‌কে উদ্ধার ও অপহরণকারী‌কে ধর‌তে পু‌লি‌শের পাশাপা‌শি মা‌ঠে না‌মে র‌্যাব।

আটক রা‌কিব‌কে মিঠামইন থানা পু‌লি‌শের হা‌তে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ