কিশোরগঞ্জে জামাইকে পিঠিয়ে হত্যা ,বিচার দা‌বি‌তে বিক্ষোভ ও মানববন্ধন

শরিফুল ইসলাম, জ্যৈষ্ঠ প্রতিবেদক।

কি‌শোরগ‌ঞ্জে গা‌ড়িচালক খোকন মিয়ার হত‌্যাকারী‌দের অ‌বিল‌স্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শা‌স্তির দা‌বি‌তে বি‌ক্ষোভ মি‌ছিল ও মানববন্ধন ক‌রে‌ছে এলাকাবাসী।

মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) দুপু‌রে কি‌শোরগঞ্জ সদর উপ‌জেলার মাইজখাপন ইউ‌নিয়‌নের সুন্দিরবন বাজা‌র এলাকায় এলাকাবাসীর উ‌দ্যো‌গে বি‌ক্ষোভ মি‌ছিল ও মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

এ সময় অ‌বিল‌ম্বে নিহত খোক‌নকে নৃশংসভা‌বে হত‌্যার ঘটনায় জ‌ড়িত‌দের দৃষ্টান্তমূলক শা‌স্তি দা‌বি ক‌রেন, নিহতের স্বজন ও এলাকাবাসী।

মাইজখাপন ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান আবুল কালাম আজাদসহ এলাকার গণ‌্যমান‌্য ব‌্যক্তি ও নিহ‌তের আত্মীয়-স্বজন এ‌তে অংশ নেন।

গত ১ ডি‌সেম্বর পা‌রিবা‌রিক বি‌রো‌ধের জের ধ‌রে স্ত্রীর সাথে দেখা কর‌তে গি‌য়ে শ্বশুরবা‌ড়ি‌তে খুন হন খোকন মিয়া।

স্বজনরা জানান, সু‌ন্দিরবন গ্রা‌মের খোকন মিয়ার সা‌থে দীর্ঘ‌দিন ধ‌রে তার স্ত্রী মোছা: হোসনার পা‌রিবা‌রিক বি‌রোধ ছি‌ল। গত ৩০ ন‌ভেম্বর রা‌তে স্ত্রীর সা‌থে দেখা কর‌তে একই গ্রা‌মে অব‌স্থিত শ্বশুর দুলাল মিয়ার বা‌ড়িতে যান খোকন মিয়া।

এ সময় শ্বশুরবা‌ড়ির লোকজন তা‌কে হাতপা বে‌ধে রাতভর মারধর ক‌রে। পর‌দিন সকা‌লে মূমুর্ষূ অবস্থায় কি‌শোরগঞ্জ ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌লে ডাক্তার তা‌কে মৃত ঘোষনা ক‌রেন।

এ ঘটনায় নিহ‌তের বোন মোছা: শিউলি আক্তার বাদী হয়ে নিহ‌তের স্ত্রীসহ ১১ জন‌কে আসা‌মি ক‌রে কি‌শোরগঞ্জ সদর ম‌ডেল থানায় এক‌টি হত‌্যা মামলা দা‌য়ের ক‌রেন।

এ ঘটনায় আকাশ না‌মে এক জন‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

নিহত খোকন মিয়ার ২‌টি ছে‌লে ও এক‌টি সে‌য়ে সন্তান র‌য়ে‌ছে। পা‌রিবা‌রিক বি‌রো‌ধের জের ধ‌রে দুই মাস আ‌গে সন্তান‌দের রে‌খে বাবার বা‌ড়ি‌তে চ‌লে যান খোক‌নের স্ত্রী মোছা: হোসনা।

খোকন মিয়া ঢাকায় এক‌টি কোস্পা‌নির প্রাই‌ভেট গা‌ড়ি চালক ছি‌লেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ