আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর সমর্থনকারী মৃত ব্যক্তি, মনোনয়নপত্র বাতিল
শরিফুল ইসলাম, জ্যৈষ্ঠ প্রতিবেদক।
কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বড় ভাই মেজর (অব.) সৈয়দ শাফায়াতুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ তার মনোনয়ন বাতিল করেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনী হলফনামায় ১০ জন সমর্থিত ভোটারের মধ্যে একজন মৃত ব্যক্তির নাম রয়েছে।
মেজর (অব.) শাফায়াতুল ইসলামের বড় ছেলে সৈয়দ নাফিস নজরুল রাইয়ান জানান, বাবার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা হবে।
এ ছাড়া একই আসন থেকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র গৃহীত হয়েছে।

