জেনেনিন চুল খুশকিমুক্ত করার উপায়
স্বাস্থ্য বার্তা: চলুন এক নজরে দেখে নিন কোন উপায়ে চুলের খুশকি দূর করার কিছু উপায়।
বেকিং সোডা
প্রথমে চুল ভিজিয়ে নিন। তারপর হাতের তালুতে বেকিং সোডা নিয়ে ভালো ভাবে মাথায় ঘষুন। শ্যাম্পু বা সাবান ব্যবহার করার প্রয়োজন নেই। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। বেকিং সোডা খুশকির ছত্রাক দূর করতে সহায়তা করে। প্রথমে হয়তো কিছুদিন আপনার চুল শুষ্ক থাকবে। এরপর ধীরে ধীরে মাথার ত্বক থেকে তেল নিঃসরণ হবে, যা চুলকে নরম করবে এবং খুশকিমুক্ত হবে চুল।
আপেল সিরাপের ভিনেগার
আপেল সিরাপের ভিনেগার মাথার খুশকি দূর করার আরেকটি প্রদ্ধতি আপেল ভিনেগার মাথার তালুর পিএইচ পরিবর্তন করে ফেলে। তাতে খুশকির ছত্রাক আর ফিরেতে পারেনা। দুই টেবিল চামচ ভিনেগারের ও দুই টেবিল চামচ পানি মিশিয়ে মাথার তালুতে ভালোভাবে ঘষুন। পরে তোয়ালে দিয়ে প্রায় পনের মিনিটের মতো সময় মাথা ঢেকে রাখুন। তারপর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এভাবে মাথা পরিষ্কার করুন। দেখবেন খুশকি একেবারে দূর হয়ে যাবে।
মাউথওয়াশ
মাউথওয়াশ দিয়ে সহজেই খুশকি দূর কর যায়। প্রথমে শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুল ধুয়ে ফেলুন। পরে মাউথওয়াশ দিয়ে চুলে ভালো করে ঘষুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রয়োজনমতো কন্ডিশনার ব্যবহার করুন। মাউথওয়াশ খুশকির ব্যাকটেরিয়া খুব সহজেই দূর করে।
নারিকেল তেল
খুশকি দূর করতে নারিকেল তেল বেশ কার্যকর। মাথায় শ্যাম্পু করার আগে অন্তত ৩ থেকে ৫ মিনিট চুলে নারিকেল তেল ভালো করে ঘষুন। প্রায় ১ ঘণ্টার মতো অপেক্ষা করুন। পরে শ্যাম্পু ও কন্ডিশনিং করে ফেলুন। এই পদ্ধতি নিয়মিত ব্যবহার করলে খুশকি দূর হয়ে যাবে।
লেবুর রস
খুশকি দূর করতে আরেকটি কার্যকর পদ্ধতি হলো লেবুর রস। প্রথমে ২ টেবিল চামচ লেবুর রস দিয়ে মাথায় ভালো করে ঘষুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এখন এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে ১ কাপ পানি মিশিয়ে সেই পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। প্রতিদিন এভাবে চুল পরিষ্কার করলে খুশকি আর ফিরে আসবে না।

