কিশোরগঞ্জের হোসেনপুরে হত্যা মামলায় ৩ ভাইসহ ৭ জনের যাবজ্জীবন
নূর মোহাম্মদ,
কিশোরগঞ্জের হোসেনপুরে ১৮ বছর আগে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক মানিক মিয়া হত্যা মামলায় সহোদর তিন ভাইসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সাথে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা আর্থিক দন্ড, অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ড দেয়া হয়।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোঃ জান্নাতুল ফেরদৌস ইবনে হক মঙ্গলবার (৭ নভেম্বর) আদালতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামের হচ্ছেন মোঃ শফিকুল ইসলাম (৩১), মোঃ লিখন (৩৪), তার ভাই মোঃ এমদাদুল হক(২৭) ও মোঃ মাজেদুল হক (২৫), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২৭), মোঃ বাবুল মিয়া (৪৫) এবং মোঃ রইছ উদ্দিন (৪৮)।
মামলার বিবরনে জানা গেছে, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চর আলগি গ্রামের কলিমুদ্দিনের ছেলে মোঃ মানিক (২২) এর সাথে একই গ্রামের আসামিদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল।
২০০৫ সালের ২ নভেম্বর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হাজিপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে চরআলগী নারকভাতুয়া এলাকায় তার উপর হামলা করে আসামিরা। এ সময় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। আশংকাজনক অবস্থায় তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের বড় ভাই মোঃ আনিসুর রহমান বাদী হয়ে ২০০৫ সালের ৪ নভেম্বর সাতজনকে আসামি করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে জেলা সিআইডি পুলিশের পকিদর্শক ষষ্টিচরন সরকার ৪ আসামিকে বাদ দিয়ে ২০০৮ সালের ১৮ নভেম্বর ৩ জনের নামে আদালকে অভিযোগপত্র দাখিল করেন।
পরে বাদী পক্ষের আবেদনে বিচার বিভাগীয় তদন্ত করে ৭ জনের নামে অভিযোগপত্র দেয়া হয়।
২০১৮ সালের ২৮ নভেম্বর আসইমদের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়।
আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মঙ্গলবার রায় ঘোষনার দিন ধার্য করেন।
রায় ঘোষনার সময় ৭ আসামির মধ্যে শফিকুল ইসলাম নামে একজন অনুপস্থিত ছিলেন।

