নিকলীতে ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ পালিত
জয়দেব আচার্য্য
কিশোরগঞ্জ নিকলীতে আজ ৪ঠা নভেম্বর ২০২৩ রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় নিকলী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নিকলী উপজেলা প্রশাসন সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে হুমায়ুন কবীরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্মন।স্বাগত বক্তব্য রাখেন, নিকলী উপজেলা সমবায় অফিসার মোছাঃ সালেহা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন, নিকলী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সাইফুল রহমান খান, নিকলী থানা সেকেন্ড অফিসার মোঃ রিয়াদ হোসেন, তথ্য আপা, ইউডিএফ দূর্গা রানী সাহা, সাংবাদিকবৃন্দ সহ নিকলী উপজেলার বিভিন্ন সমবায়ী ও সমবায় অফিসের সকল কর্মকর্তা কর্মচারী প্রমুখ।

