নিকলীতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
জয়দেব আচার্য্য
কিশোরগঞ্জ নিকলীতে আজ ২রা নভেম্বর ২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় নিকলী উপজেলা পরিষদ চত্বরে নিকলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা, ভুট্টা, সূর্যমূখী, চীনাবাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভউদ্বোধন ঘোষণা করা হয়। “কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ গোলাম মোস্তুফার সঞ্চালনায় সভাপতিত্ব করেন, নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ শাকিলা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন, নিকলী উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুছ ভূঞা জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিকলী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মুকিদুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু হানিফ, উপজেলা সমাজসেবা আফিসার আসিফ ইমতিয়াজ মনির, ফায়ারসার্ভিস ইনচার্জ মোঃ রুস্তুম আলী, নিকলী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জয়দেব আচার্য্য, অর্থ সম্পাদক মোঃ হাবিব মিয়া সহ উপসহকারী কৃষি কর্মকর্তা-কর্মচারী ও নিকলী উপজেলার সাতটি ইউনিয়নের উপকারভোগী কৃষক ও কৃষানীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকার উৎপাদনশীল, উন্নয়নশীল ও সমৃদ্ধি সরকার। কোটি কোটি টাকা ভতুর্কি দিয়ে কৃষকদের মাঝে কৃষি সামগ্রী বিতরণ করছেন। শেখ হাসিনা সরকার কৃষি বান্ধব সরকার। সামনে আসছে দ্বাদশ সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও জয়যুক্ত করার আহবান জানান।

