যে কারণে ট্রলের শিকার শাহরুখ কন্যা সুহানা

সম্প্রতি আন্তর্জাতিক এক প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন শাহরুখ খানের কন্যা সুহানা। তবে প্রথম কাজেই সমালোচনার মুখে সুহানা, তাকে নিয়ে ট্রল চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি সুহানাকে ওই আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার লিপস্টিকের বিজ্ঞাপনে দেখা যায়। তারপরই শুরু হয় সমালোচনা ও ট্রল। ঠোঁটে টকটকে লাল রং, গায়ের রংও দুধসাদা প্রায়। পোস্টারে দেখা যাচ্ছে, চিৎকার করার ভঙ্গি করছেন শাহরুখ-কন্যা। তার গায়ের রঙে এমন বদল দেখে প্রশ্ন তুলেছেন অনেকে।

কেউ লিখেছেন ‘সুহানা খান আসলে কালার কারেক্টেড প্রো ম্যাক্স।’ কেউ লিখেছেন, ‘ওকে অঙ্কিতা লোখান্ডের মতো দেখতে লাগছে।’ কেউ কেউ প্রায় গর্জে উঠে লেখেন, ‘অনায়াসেই সুহানার নিজস্ব স্কিন টোন ব্যবহার করা যেত। অন্য কোনও শেডের লিপস্টিক পরানো যেত ওকে। কোনও আন্তর্জাতিক ব্র্যান্ডের কাছ থেকে তো এমনটাই আশা করা উচিত, তাই না?’ কেউ লিখেছেন, ‘সুহানার মুখে প্যানকেক মেকআপ ব্যবহার করে ওর আসল রংটা নষ্ট করার কোনও দরকার ছিল কি?’ কারও সোজাসাপটা প্রশ্ন, ‘ওর গায়ের রং ফর্সা করার কী দরকার?’
জানা গেঝে খুব শিগগিরই ‘দি আর্চিজ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন সুহানা। সেই ছবির মাধ্যমেই আত্মপ্রকাশ করবেন অমিতাভের নাতি অগস্ত্য নন্দাও।

Credit:Bd Pratidin

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries