শ্রীলঙ্কায় সাকিবদের ম্যাচে সাপের হানা!
লঙ্কা প্রিমিয়ার লিগে ম্যাচ চলাকালীন হঠাৎ মাঠে ঢুকে পড়ে একটি সাপ।
ম্যাচে নিজের প্রথম ওভারের জন্য তখন কেবল বোলিং প্রান্তে এসেছেন সাকিব আল হাসান। হঠাৎ করেই সবার দৃষ্টি তখন মাঠের অন্য এক দিকে। মাঠে ঢুকে পড়েছে যে বড় এক সাপ!
এবারের লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় ম্যাচের ঘটনা এটি। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সোমবার যেখানে মুখোমুখি হয়েছিল সাকিবদের গল টাইটান্স ও ডাম্বুলা অরা।
ডাম্বুলার ব্যাটিং ইনিংসে পঞ্চম ওভার শুরুর আগে মাঠে ঢুকে পড়ে ওই সাপ। হাত দিকে সেদিকে ইঙ্গিত করেন সাকিব।
টিভি ক্যামেরায় দেখা যায়, চতুর্থ আম্পায়ার মাঠে ঢুকে সাপটিকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। পরে বাউন্ডারির বাইরে চলে যায় সাপ। আবার শুরু হয় খেলা।
ধারণা করা হচ্ছে, বিষহীন একটি সাপ ছিল এটি।
শ্রীলঙ্কায় মাঠে সাপ ঢুকে পড়ার ঘটনা অবশ্য নতুন নয়। ২০১৮ সালে ক্যান্ডিতে সফরকারী ইংল্যান্ডের অনুশীলনের সময় মাঠে ঢুকে পড়েছিল একটি সাপ।

Credit:Bd News24