ইত্যাদি এবার মুন্সীগঞ্জের ইদ্রাকপুর কেল্লায়

ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে মুন্সীগঞ্জে। মঞ্চ নির্মাণ করা হয়েছে ঐতিহ্যবাহী প্রত্ন নিদর্শন ইদ্রাকপুর কেল্লার সামনে-পুকুরের মাঝখানে। কেল্লার আদলে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ভাসমান মঞ্চ। এবারের অনুষ্ঠানে মুন্সীগঞ্জের সন্তান জনপ্রিয় শিল্পী তাহসান পরিবেশন করেছেন একটি নতুন গান। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। লোকগানের সম্রাট আবদুল আলীমের গাওয়া একটি গান নতুন সংগীতায়োজনে গেয়েছেন সৈকত শিশু জাহিদ, বাদশা আর শাহজাহান। রয়েছে মুন্সীগঞ্জ জেলা নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। গানটির কথা লিখেছেন কবির বকুল ও সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজনে মেহেদী, কণ্ঠ দিয়েছে পুলক ও তানজিনা রুমা। দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান মুন্সীগঞ্জকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে ৪ জন দর্শক নির্বাচন করা হয়। ২য় পর্বে নির্বাচিত দর্শকদের সঙ্গে অংশগ্রহণ করেছেন মুন্সীগঞ্জের সন্তান ফেরদৌস ওয়াহিদ এবং বালাম।
নির্বাচিত দর্শক এবং আমন্ত্রিত শিল্পীদ্বয় গেয়েছেন ফেরদৌসের একটি জনপ্রিয় গানসহ তার প্রয়াত ৪ বন্ধু আজম খান, ফিরোজ সাঁই, ফকির আলমগীর এবং পিলু মমতাজের একটি করে জনপ্রিয় গানের অংশবিশেষ।
নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে ছোট্ট নাটিকায় অভিনয় করেছেন অভিনয় তারকা মীর সাব্বির, শাহেদ আলী ও শামীম আহমেদ। রয়েছে মুন্সীগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন প্রত্ননিদর্শন এবং কীর্তিমান ব্যক্তিদের উপর তথ্যভিত্তিক প্রতিবেদন। এ ছাড়াও দেখানো হবে মুন্সীগঞ্জের ঐতিহ্যে পরিণত হওয়া টিনের ঘর নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন। বরগুনা জেলার তালতলী উপজেলার একটি গ্রামের ৪ বোনের মাছ ধরে জীবিকা নির্বাহের চিত্র তুলে ধরা হয়েছে। রয়েছে আমেরিকার শিকাগো শহরের উপর প্রতিবেদন। মুন্সীগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মনস্তাত্ত্বিক জাদু প্রদর্শন করেন কানাডা প্রবাসী জাদুশিল্পী ফারহানুল ইসলাম। পেশায় শিক্ষক ফারহান দীর্ঘদিন বিদেশি টেলিভিশনে জাদু প্রদর্শন করলেও দেশের কোনো টেলিভিশন পর্দায় এই প্রথম জাদু দেখাবেন। এবারের পর্বে দেখা যাবে দর্শকপর্বে উপহার দেয়া ১৫/২০ বছর আগে ইত্যাদিতে দেয়া সেই গাছগুলোর বর্তমান অবস্থা।

এ ছাড়াও মুন্সীগঞ্জ মঞ্চে যথারীতি সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে রয়েছে নানি-নাতির কথার মাতামাতি। নিয়মিত অন্যান্য পর্বসহ রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশকিছু সরস নাট্যাংশ। ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন। ইত্যাদির এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আগামী ২৮শে জুলাই, শুক্রবার-রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

Credit: Manab Zamin

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries