নোংরা কথা নিয়ে মাথা ঘামান না মিথিলা

পান থেকে চুন খসলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হন তারকারা। যে কোন কিছুতেই তাদের নিয়ে কটাক্ষের ঝড় উঠে যায় নেট দুনিয়ায়। তবে এসবে একদমই মাথা ঘামান না দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি একটি সাক্ষাতকারে সে কথাই জানালেন এই অভিনেত্রী।মিথিলা বলেন, আগে একটা সময় ছিল যখন এই ব্যাপারগুলো নিয়ে অনেক ভাবতাম। কিন্তু বিষয়গুলো এখন আর আমাকে ভাবায় না। সোশ্যাল মিডিয়ায় যারা আমাকে না চিনেই মন্তব্য করছেন, তারা আসলে কারা সেটা আগে জানতে হবে। যারা নোংরা কথা বলেন, এরা মানুষ, অটোবটস নাকি রোবট সেটাও কিন্তু আমি জানি না।

অভিনেত্রী আরও বলেন, যারা আমাকে ট্রল করেন, তারা আমাকে কাছ থেকে দেখেনি। পারসোনালি আমার সঙ্গে তাদের কোনো জানাশোনাও নেই। এরা বাইরেরটা দেখে নিজের মতো ভেবে নিয়ে মন্তব্য করে যে মিথিলা এরকম অথবা মিথিলা ওইরকম। এটা একমই তাদের ভাবনার বহিঃপ্রকাশ।এছাড়া মিথিলা জানান, মানুষের দৃষ্টিভঙ্গিতে সব সময় নিজের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে। যেমন ধরুন, আমি আরেকটা মানুষকে কীভাবে দেখি সেটায় আমার চিন্তাভাবনা আর আমার পারসোনালিটির রিফ্লেকশন ঘটে। তাই আমি বলব, এই যে সামাজিক যোগাযোগমাধ্যমে এতো ট্রলিং, গালিগালাজ, নোংরা কথা বলেন যারা, এসব আসলে তাদের পারসোনালিটির রিফ্লেকশন। এখানে আমার কোনো দায়বদ্ধতা নেই। কারণ, আমরা কেউ কাউকে চিনি না।তিনি বলেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য আমার আলাদা লোক আছে। তাই এসব আর আমাকে দেখতে হয় না। ফলে বাজে মন্তব্য এখন আমার ওপর কোনো প্রভাব ফেলে না।

চলতি মাসের ৭ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মিথিলার প্রথম সিনেমা ‘মায়া’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। রাজর্ষি দে নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তীর মতো অভিনয়শিল্পীরা।

Credit : Ittefaq.

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries