শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে কিশোরগঞ্জে পথ সভা

স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়ন তুলে ধরে কিশোরগঞ্জে পথসভা শুরু করেছেন সেচ্চাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এম এ হান্নান। একইসঙ্গে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের নৌকার পে ভোট চেয়েছেন।

কিশোরগঞ্জের বটতলা এলাকায় আয়োজিত এক পথসভায় মেট্রোরেল, উড়ালসড়ক, পদ্মাসেতুসহ সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে তিনি নৌকায় ভোট চেয়েছেন। এ পথ সভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

তিনি পথসভায় বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ মতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ