মহিলা ইউপি সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মোঃ মনির হোসেন: কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন কিশোরগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

শনিবার (১০ জুন) দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউস হলরুমে সদর উপজেলার ১১ টি ইউনিয়নের ৩৩ জন সংরক্ষিত মহিলা সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান, বীর মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক, মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী, যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, রশিদাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল প্রমুখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ