সেই কারণেই রবীন্দ্রনাথ

জাহাঙ্গীর আলম জাহান
ভাবছি যখন লিখব কিছু
ভাব হয়ে যায় ফিকে
অনেক আগে রবীন্দ্রনাথ
সব গিয়েছেন লিখে।
কী নিয়ে যে লিখব আমি
নেইতো কিছুই বাকি
লিখতে গিয়ে ঠাকুর কবির
পিছেই পড়ে থাকি।
এমন কোনো বিষয়ই নেই
দেননি যাতে হাত
সব বিষয়ে লিখে গেছেন
ঠাকুর যে নির্ঘাৎ।
আমরা এখন লিখছি যত
সেটাও রবির দান
সেই কারণেই রবীন্দ্রনাথ
আজ সেরা সন্তান।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ