নিখোঁজ হওয়ার এক দিন পর বিলে যুবকের লাশ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে নিখোঁজ হওয়ার এক দিন পর বিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কুতিকুড়া গ্রামের উলুয়ারকান্দা বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত যুবকের নাম হযরত আলী (৩৩)। তিনি উপজেলার মরিচপুরান ইউনিয়নের উত্তর বাঁশকান্দা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ ও নিহত হযরতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার বিকেলে হযরত আলী বাড়ি থেকে নালিতাবাড়ী শহরের উদ্দেশে বের হন। রাতে বাড়ি না ফেরায় হযরতকে তাঁর পরিবারের লোকজন বিভিন্ন স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তবে পাওয়া যায়নি। হযরতের মুঠোফোনটিও বন্ধ ছিল। সোমবার দুপুরে হযরতের ছোট ভাই আবু নাছের নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে বেলা তিনটার দিকে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার কুতিকুড়া গ্রামের উলুয়ারকান্দা বিলে এলাকাবাসী হযরতের লাশ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে হালুয়াঘাট থানায় নিয়ে যায়। এ বিষয়ে সন্ধ্যায় হযরতের ছোট ভাই আবু নাছের হালুয়াঘাট থানায় মামলা করতে যান।

জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ প্রথম আলোকে বলেন, হযরত নিখোঁজ হওয়ার বিষয়ে তাঁর ছোট ভাই সোমবার দুপুরে থানায় জিডি করেন। পরে হযরতের লাশ হালুয়াঘাট উপজেলার উলুয়ারকান্দা বিল থেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি মো. শাহীনুজ্জামান খান প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে কেউ তাঁকে হত্যা করে বিলে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Source: Prothomalo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries