কাবুলের আকাশে উড়ছে রকেট

আফগানিস্তানের রাজধানী কাবুলের আকাশে রকেট উড়তে দেখা গেছে। আজ সোমবার সকালে শহরটির আকাশে রকেট উড়তে দেখা যায়।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সংস্থাটির একজন সাংবাদিক কাবুলের আকাশে রকেট উড়তে দেখেছেন। এমন সময়ে এসব রকেট উড়ছে, যার এক দিন আগে যুক্তরাষ্ট্র বলেছে, তারা সম্ভাব্য একটি হামলা ঠেকিয়ে দিয়েছে।

এদিকে কাবুলের আকাশে রকেট উড়তে দেখা গেলেও সেগুলো কোথায় পড়েছে, তা জানা যায়নি। কাল মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের সেনা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার কথা। এর ঠিক আগের দিন কাবুলে এমন ঘটনা ঘটল।

এদিকে রকেট ওড়ার ঘটনায় সতর্ক অবস্থান নেওয়া হয়েছে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের আশপাশে বসবাসরত মানুষেরা বলেছেন, সেখানে ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা কার্যকর হয়েছে। এই প্রতিরোধব্যবস্থা কার্যকর হওয়ার শব্দ শুনেছেন তাঁরা।

Source: Prothomalo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries