ফেনীতে ৬৫ দিনের মধ্যে করোনা শনাক্তের হার সর্বনিম্ন

চলতি মাসে জেলায় শনাক্তের সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। জেলায় আগস্টের প্রথম ২৪ দিনে করোনায় আক্রান্ত হয়ে ৩২ জন মারা গেছেন। এ ছাড়া করোনা উপসর্গে নিয়ে মারা গেছেন আরও ১০১ জন, যা করোনা পজিটিভের তুলনায় তিন গুণের বেশি। একই সময়ে জেলায় ৯ হাজার ৫৬৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি মাসে শনাক্তের হার ২২ দশমিক শূন্য ৬।

গত জুলাই মাসে জেলায় ৮ হাজার ৯৯২ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ২৪৭ জন শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিল ৩৬ দশমিক ১০। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ জন। এর আগের মাসে ৩ হাজার ৭৪১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ৭৫৮ জন। ওই মাসে শনাক্তের হার ছিল ২০ দশমিক ২৬। একই সময়ে মোট ৬ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঞা জানান, বর্তমানে হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিটে রোগী ৯৪ জন ভর্তি আছেন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ৩২ জন। বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে জেলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ৬৮৩ জনের নমুনা পরীক্ষায় মোট ৯ হাজার ৮৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৮০ জন। করোনায় আক্রান্ত হয়ে মোট ১৩১ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৪ জন করোনা শনাক্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ৩২ জন, দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন, ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ও ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি আছেন। এ ছাড়া ১ হাজার ২৬৭ জন করোনা আক্রান্ত রোগী বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries