অটোরিকশার নিয়ন্ত্রণ হরিয়ে গাছের সঙ্গে ধাক্কা, সবজি ব্যবসায়ীর মৃত্যু

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ছয়টার দিকে উপজেলার পাইকপাড়া চার রাস্তার মোড় এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম সাইফুল লাকুরিয়া (৫০)। তিনি উপজেলার চাঙ্গুরী গ্রামের বাসিন্দা। সাইফুল নারায়ণগঞ্জের বৌবাজার এলাকায় সবজির ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকালে বাড়ি থেকে নারায়ণগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় চড়েন সাইফুল। এরপর অটোরিকশাটি পাইকপাড়া চৌরাস্তা এলাকায় পৌঁছালে চাকা পাংচার হয়ে যায়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ধাক্কা লাগে।

এতে সাইফুল গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন সাইফুলকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল আলম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাঁদের লিখিত আবেদনের ভিত্তিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Source: Prothomalo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries