পদ্মা সেতুর পিলারে ক্ষতির ছবিটি ভুয়া: কর্তৃপক্ষ

সেতু বিভাগ সূত্র জানায়, এক মাসে চারবার ফেরির ধাক্কা লাগলেও পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়নি। পিলারের পাইল ক্যাপে সামান্য পলেস্তারা উঠে গেছে, যা মেরামত করতে সামান্য অর্থ ব্যয় হবে। তবে ভাইরাল হওয়া ছবিটিতে সেতুর পিলারের ক্ষতি বড় করে দেখানো হয়েছে।

এদিকে এক মাসের মধ্যে চারবার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনার পেছনে চালক-সুকানিসহ দায়িত্বশীলদের অসতর্কতা ও নদীর তীব্র স্রোতকে মূল কারণ হিসেবে গণ্য করছে কর্তৃপক্ষ। এই রুটে ফেরি চলাচল বন্ধ না করে পরিচালনায় কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্রোত বেশি হলে ফেরি চলাচল বন্ধ থাকবে।

রাজধানীর অফিসার্স ক্লাবে গত শুক্রবার রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থা, পদ্মা সেতু প্রকল্প কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে পদ্মা সেতু প্রকল্পের পরামর্শকেরা বলেছেন, ফেরির ধাক্কায় সেতুর ক্ষতির কোনো আশঙ্কা নেই। কারণ, সেতুটির পিলার এমনভাবে তৈরি করা হয়েছে, যেন তা ভারী নৌযানের ধাক্কা সামলাতে পারে।

Source: Prothomalo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries