দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ৩ বাসযাত্রী নিহত

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহের হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাস ত্রিশালের বৈলর বাজার এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও ১৪ জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Source: Prothomalo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries