দেশে করোনায় আরও ২৩৯ জনের মৃত্যু

করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ২৭১ জন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের দিনের তুলনায় আজ করোনায় মৃত্যু বেড়েছে। তবে নতুন রোগী ও পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার সামান্য কমেছে।

গত ২৪ ঘণ্টায় মোট ৫২ হাজার ২৮২জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ২১ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ২৩৭ জনের। ওই সময় রোগী শনাক্ত হয়েছিল ১৬ হাজার ২৩০ জন। রোগী শনাক্তের হার ছিল ৩০ দশমিক ১২শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ২৬ হাজার ২৫৩। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ২৫৫ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৫০ হাজার ২২০ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৫৭ জন, খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৩৫ জনের। বাকিরা অন্যান্য বিভাগের।

160
180
200
220
240
260
২৩ জুলাই
166
২৪ জুলাই
195
২৫ জুলাই
228
২৬ জুলাই
247
২৭ জুলাই
258
২৮ জুলাই
237
২৯ জুলাই
239

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries