চট্টগ্রামে রেকর্ড ১৩১৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১৭

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ১৭ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে রেকর্ড ১ হাজার ৩১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৭ শতাংশের বেশি।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৭৯ হাজার ৭৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৯৪৯ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫১৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮৫৮ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪৫৭ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আটজন শহরের, অপর নয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ২ হাজার ৭৯২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৯১৫ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল প্রায় ৩৩ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় ১৭ ব্যক্তির মৃত্যু হয়।

এর আগের দিন চট্টগ্রামে ৩ হাজার ৩৮৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় রেকর্ড ১ হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল প্রায় ৩৯ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় রেকর্ড ১৮ ব্যক্তির মৃত্যু হয়। মহামারি শুরুর পর চট্টগ্রামে এক দিনে এত মানুষ আগে কখনো মারা যায়নি। এদিনের শনাক্তের রেকর্ড গত ২৪ ঘণ্টায় ভেঙে গেছে।

এদিকে, চট্টগ্রামে করোনা থেকে সেরে ওঠা এক নারীর দেহে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ঘটেছে বলে ধারণা করছেন চিকিৎসকেরা। ষাটোর্ধ্ব ওই নারী এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বজনেরা।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Source: Prothomalo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries