ছেলে মেয়েরা কেন বই পড়ে না? বই পড়া কি খুবই কঠিন?

আমাদের এই দেশে বেশিরভাগ ছেলেমেয়ে পড়াশোনা করতে পছন্দ করে না। কিন্তু এমনটা কেন হয়। অনেক ছেলেমেয়েরা মা-বাবার কাছে মার খাওয়ার ভয়ে পড়াশোনা করে। আবার অনেক ছেলে মেয়েদের অভাব থাকার কারণে তারা পড়াশোনা করতে পারে না। মানুষ এটা বোঝে না যে বইয়ের মধ্যেই তার ভবিষ্যৎ লুকিয়ে আছে। মানুষ বই না পড়ার জন্য অনেক অজুহাত বের করে। সবথেকে বড় অজুহাত হলো যে আজ থাক কাল পড়বো। কেউ কেউ বলে আজ থাক আজ একটু ঘুমিয়ে নিই, কাল নিশ্চয়ই পড়বো।

কিন্তু সে এটা বোঝেনা যে সে ঘুমালে তার ভাগ্য ও ঘুমিয়ে থাকবে। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা বই খুলে বসে থাকে এবং সময় নষ্ট করে। আর মাকে বলে যে মা আমার সব পড়া হয়ে গেছে। তো একবার চিন্তা করে দেখো যে এই কাজটা করে আপনি কাকে ঠকাচ্ছেন আপনার মাকে ,বাবাকে নাকি নিজেকে। মানুষ যদি একবার চিন্তা করে দেখতো যে পড়াশোনা করলে কার লাভ। যেদিন মানুষ এই কথাটা বুঝতে পারবে সেদিনই মানুষ সারাদিন বই নিয়ে বসে থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। মানুষ এটা বোঝে না যে দেখতে দেখতে সময় ব্যয় হয়ে যাবে কিন্তু ব্যয় হয়ে যাওয়া সময় সে আর কখনোই ফিরে পাবে না। আবার কিছু কিছু মানুষ বলে যে পড়তে বসলেই ঘুম আসে। আপনি ফেসবুক ইউটিউব চালিয়ে বিশেষ কিছু জ্ঞান অর্জন করতে পারবেন না, কিন্তু যদি একটু বই পড়েন তাহলে আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন।

ভেবে দেখুন পৃথিবীতে এমন কত শিশু আছে যাদের দুবেলা খাবার জোটে না। তাদের কাছে পড়াশোনা করা স্বপ্ন হয়েই থেকে যায়। তারা চাইলেই কিছু করতে পারছে না। কিন্তু তুমি তো সমস্ত রকম সুযোগ-সুবিধা পাচ্ছ, তোমার মা বাবা তো পড়াশোনার ক্ষেত্রে কোন অভাব রাখেনি, তাহলে তুমি কেন নিজে স্টুডেন্ট লাইফ টা আজেবাজে জিনিসের পেছনে নষ্ট করছো। আমার এ কথাগুলো শুনে আপনাদের মনে হতে পারে যে ঠিক আছে, কাল থেকে পড়বো। কিন্তু সেই কালটা ​আজ নয় কেন? পড়াশোনা শুরু করার সবথেকে ভালো সময় হল আজকে এবং এখনই। অনেক সময় নষ্ট হয়েছে আর নয় আজ এবং এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। সবার আগে নিজেকে প্রমিস করো যে আজ থেকে আর কোন অজুহাত নয় আজ থেকে শুরু হবে শুধু মন দিয়ে পড়াশোনা। যেদিন তুমি পড়াশোনা করে ভালো মানুষ হয়ে তোমার মায়ের সামনে দাঁড়াবে সেদিন তোমার মায়ের চোখে থাকবে শুধু আনন্দে জল, একবার ভেবে দেখো সেদিন তোমার কেমন লাগবে। সেই দিনটাকে সত্যি করার জন্য আজ থেকে পড়ো শুধু আজ নয় এখন থেকেই পড়ো। আমাদের জীবনে সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরু করার আগেই হার মেনে নেওয়া। আর সফল হওয়ার সব থেকে বড় কথা হল সব সময় একবার চেষ্টা করা।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries