এবার ইমনের সঙ্গে বুবলী

বর্তমানে বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন হালের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী বুবলী। এরই মধ্যে আরও একটি বিজ্ঞাপনের মডেল হলেন তিনি। বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের প্রস্তুতকৃত বোতলজাত ‘মুক্তা পানি’র বাণিজ্যিক বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে এই লাস্যময়ীকে।

জানা গেছে, আরকে মুভিজের ব্যানারে নির্মিত এই বিজ্ঞাপন নির্মাণ করেছেন রবিন খান। এতে এ সময়ের জনপ্রিয় এই অভিনেত্রীর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে চিত্রনায়ক ও মডেল ইমনকে।

উল্লেখ্য, প্রায় তিন বছর আগে প্রথম একটি সাবানের বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন বুবলী। এরপর আর কোনো বিজ্ঞাপনে দেখা যায়নি তাকে। পরে চলতি বছরের এপ্রিলে প্রতিষ্ঠিত ও স্বনামধন্য একটি কোম্পানির বিজ্ঞাপনের মডেল হন তিনি। এই হিসেবে ‘মুক্তা পানি’র মডেল হওয়া বুবলীর ক্যারিয়ারের তৃতীয় বিজ্ঞাপন।

Source:Bd Pratidin

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries