দেশের নাম ‘ইন্ডিয়া’ পছন্দ না কঙ্গনার

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত এবার আপত্তি তুলছেন তার দেশের নাম নিয়ে। তার মন্তব্য, ইংরেজদের দেওয়া ‘ইন্ডিয়া’ নাম মুছে ফেলা হোক।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কঙ্গনা লিখেন, ‘ভারত তখনই শ্রেষ্ঠত্বের আসনে জায়গা করতে পারবে, যখন প্রাচীন আধ্যাত্মিকতা এবং নিজের শিকড়ে ফিরে যেতে পারবে। এটা আমাদের মহান সভ্যতার প্রাণ। আর্বান গ্রোথে এগোনোর মানে এই নয় পশ্চিমি দুনিয়ার নকল করা। আমাদের উন্নতির শিকড়ে রয়েছে বেদ, গীতা এবং যোগ। আমরা কি এই দাসত্বের নাম ‘ইন্ডিয়া’কে বদলে ‘ভারত’ করে দিতে পারি না?’

অভিনেত্রীর আরও লিখেন, ‘ব্রিটিশরা আমাদের দাসত্বে নাম দিয়েছিল ইন্ডিয়া। যার আক্ষরিক অর্থ সিন্ধু নদের পূর্ব দিক। বলুন তো, আপনি কি কোনও শিশুকে ছোট নাক বা দ্বিতীয় সন্তান অথবা সি সেকশন বলে ডাকবেন! এটা কী ধরনের নাম? ভারতের নামের মানে বলি। তিনটি সংস্কৃত শব্দ—‘ভা’ অর্থে ‘ভাব’, ‘র’ অর্থে ‘রাগ’ ও ‘ত’ অর্থে ‘তাল’ মিলিয়ে ভারত শব্দটি তৈরি হয়েছে’।

এখানেই শেষ করেননি তিনি। কঙ্গনা আরও লিখেন, ‘প্রতিটি শব্দের একটি রূপান্তর তৈরি হয়। ব্রিটিশরা এটা জানত। তাই তো শুধু জায়গা নয়, মানুষ এবং সৌধেরও নাম পরিবর্তন করেছিল ওরা। আমাদের উচিত হারানো শৌর্য ফিরে পাওয়ার চেষ্টা করা। শুরুটা হোক ভারত নাম দিয়েই।’তবে ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনার এই পোস্টে সহমত পোষণ করেননি অনেকেই। আবার কারো কারো মতে, কঙ্গনার জ্ঞান-বোধ থাকলে শকুন্তলা-দুষ্মন্ত’র পুত্র ভরত রাজার নাম থেকেই যে দেশের নাম ‘ভারত’ হয়েছে তা তিনি জানেন না। সূত্র: হিন্দুস্তান টাইমস

Source:Daily Samakal

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries