মন-মেজাজ খারাপ আনুশকার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ দেখার প্রতীক্ষায় ছিলেন ক্রিকেটভক্তরা।  এ নিয়ে বাড়তি উত্তেজনা বিরাজ করছিল ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে।  তবে সব উন্মাদনায় পানি ঢেলে দিল সাউদাম্পটনের আবহাওয়া।  ভারি বৃষ্টি হচ্ছে, থামবার জো নেই।

টিভি পর্দায় এই দৃশ্য দেখে বিরক্ত ক্রিকেট ভক্তরা।  প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনালের আয়োজন, সেখানে যে বৃষ্টি এভাবে সব নষ্ট করে দেবে তা কেন জানত?

স্বভাবতই অপেক্ষা করতে করতে মেজাজ বিগড়ে গেছে আনুশকা শর্মার।  সোশ্যাল মিডিয়ার ওয়ালে বিরাট কোহলি বাহিনীর জন্য প্রার্থনা করতে করতে রীতিমতো গান জুড়ে দিয়েছেন অভিনেত্রী।  তিনি লিখেছেন- ‘রেইন রেইন গো অ্যাওয়ে… কাম এগেন আফটার ৫ ডেজ’।  ছোটদের জনপ্রিয় ছড়ার লাইনই টুইস্টের সঙ্গে উঠে এসেছে অনুশকার ইনস্টাগ্রামে।  আসলে শুধু আনুশকা নয়, ভারতীয় ক্রিকেটে ভক্তদের সবারই এখন এই একটাই আর্জি, ‘রেইন রেইন গো অ্যাওয়ে’।

ছয় মাসের ভামিকাকে নিয়ে এখন ইংল্যান্ডেই রয়েছেন আনুশকা।  বিরাটের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের সাক্ষী থাকতে ইংল্যান্ডে উড়ে গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আপডেট পোস্ট করছেন বিরাট ঘরনি।

Source:Daily Jugantor

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries