যে ছবিতে আমার চরিত্রের গুরুত্ব নেই, তার প্রচারণাতে আগ্রহ নেই

অনন্য মামুনের ‘নবাব এলএলবি’ ছবিতে দ্বিতীয়বারের মতো জুটি হয়েছিলেন শাকিব খান ও মাহিয়া মাহি। ভালোভাবে শুটিং হলেও শেষ দিকে এসে বাধে বিপত্তি। শাকিব অভিযোগ করেন গান ছাড়াই মামুন ছবি মুক্তি দিতে চান। এটা করলে তাঁর ভক্তদের সঙ্গে অন্যায় করা হবে। অন্যদিকে শাকিবের বিরুদ্ধে ফেসবুক লাইভে মামুন অভিযোগ করেন, শাকিব শুটিংয়ের জন্য পর্যাপ্ত সময় দেননি, প্রচারণাতেও অংশ নেননি।

শাকিব-মামুন দ্বন্দ্ব যখন চরমে তখন মাহিও মুখ খোলেন। তিনি অভিযোগ করেন, মামুন তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। গল্প যেভাবে শোনানো হয়েছিল ছবিতে সেভাবে দেখানো হয়নি। চরিত্রের গুরুত্বও কমিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে মুক্তির মাত্র এক দিন আগে নির্মাতা শাকিব-মাহিকে নিয়ে একটি গানের শুটিং করেন। ১৬ ডিসেম্বর ছবিটি গানসহ অনলাইন প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পায়।

২৫ জুন ‘নবাব এলএলবি’ হলে মুক্তি পেতে যাচ্ছে। এবার নির্মাতার পাশাপাশি শাকিবও ফেসবুকে প্রচারণা শুরু করেছেন। কিন্তু মাহি চুপ। এ বিষয়ে প্রশ্ন করা হলে ক্ষোভ উগড়ে দিলেন মাহি, ‘মামুন আমার সঙ্গে এই প্রথম প্রতারণা করেননি। এর আগে ছবির কথা বলে আমাকে নিয়ে একটি গানচিত্র বানাতে চেয়েছিলেন। বুঝতে পেরে এক দিনের শুটিংয়ের পর সরে আসি। এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সময় তাঁকে পুরনো কথা মনে করিয়েছিলাম। কিন্তু  এবারও একই কাজ করেছেন। যে ছবিতে আমার চরিত্রের গুরুত্ব নেই, সে ছবির প্রচারণাতে আগ্রহ নেই।’

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries