মালাইকার সঙ্গে অন্তরঙ্গতা বাড়াতে এমনটাই করলেন

অর্জুন কাপুর। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি সন্দ্বীপ আর পিঙ্কি ফেরার। দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিতে ফের একবার জুটি বেঁধেছেন পরিণীতি চোপড়া এবং অর্জুন কাপুর।

দর্শকমহল তো বটেই, এই ছবিতে অর্জুনের অভিনয়ের প্রশংসা করেছেন ফিল্ম সমালোচকরাও। কেরিয়ারে আচ্ছে দিন ফিরতেই চলতি মাসের শুরুতে নিজেকে এক বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছিলেন অর্জুন। গাড়ি হলো, বাড়ি না হলে চলে! উঁহু, মোটেই না। তাই এবার পছন্দের বাড়িও কিনে ফেললেন অভিনেতা। মুম্বইয়ের বান্দ্রাতে বিলাসবহুল স্কাই-ভিলা কিনলেন তিনি। সি-ফেসিং ৪ বিএইচকে-র এই ভিলার দাম পড়েছে প্রায় ২০-২৩ কোটি টাকা।

ল্যান্ড রোভার ডিফেন্ডার-এর পর নতুন ভিলাটিও মনের মতো করে সাজাচ্ছেন অর্জুন। জানা গিয়েছে পশ্চিম বান্দ্রায় আউরাতে-এই নতুন ভিলা কিনেছেন তিনি। এখানেই আগে স্কাই-ভিলা কিনেছিলেন অভিনেত্রী সোনাক্ষি। বান্দ্রায় ভিলা কেনার পিছনে অবশ্য আরও একটি কারণ আছে। নতুন ঠিকানার কাছাকাছিই রয়েছে অর্জুনের প্রেয়সী মালাইকা আরোরার মালাইকা বাড়ি।

প্রসঙ্গত, এই বান্দ্রাতেই রয়েছে একাধিক বলিউড সেলেব্রিটির বাড়ি। তালিকায় রয়েছেন শাহরুখ খান, সলমান খান, রণবীর কাপুর, করিনা কাপুর।

আগামীদিনে অর্জুন কাপুরকে দেখা যাবে পবন কৃপালানি পরিচালিত ভূত পুলিশ ছবিতে।

যেদিন থেকে সামনে এসেছে অভিনেত্রী মালাইকা, আরোরার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অর্জুন কাপুর, সেদিন থেকেই নানা মহলে নানা গুঞ্জনের মুখোমুখি হয়েছেন তাঁরা। কিন্তু কোনো বিরূপ মন্তব্যকেই বিশেষ পাত্তা দেননি সেলেব্রিটি যুগল। বরং তাঁরা মজে ছিলেন একে অপরের প্রেমে। কোয়ালিটি সময় কাটিয়েছেন কখনো বাড়িতে, আবার কখনো বিদেশের এগজটিক কোনো লোকেশনে।

না, ভক্তদেরও তাঁরা বঞ্চিত করেননি। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অন্তরঙ্গ নানা মুহূর্তের ছবি। মুখে সোচ্চারে কখনো একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ না করলেও, তাঁদের আচার-আচরণে প্রতিবারই স্পষ্ট হয়েছে ঠিক কতটা ভালোবাসেন। একে অপরের জন্মদিনেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মন ছুঁয়ে যাওয়া বার্তা। সূত্র : এই সময়।

Source:Daily jugantor

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries